মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
কিশোরগঞ্জের হোসেনপুরে ৫০০ গ্রাম গাঁজা সহ মজিদ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ জুন) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার রাতে তাকে উপজেলার উত্তর পানান জনতা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মজিদ আলী উপজেলার পানান এলাকার মৃত ইন্নছ আলীর ছেলে। 
জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মজিদ মিয়াকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় হোসেনপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু এ তথ্য নিশ্চিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com