সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় মাদক ব্যবসায়ীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসা সেবায় প্রস্তুত হাসপাতাল গার্মেন্টস শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুরে পাঁচটি মামলা, ২৯ জন আটক মজুরি বৃদ্ধির আন্দোলন: গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য

কোরবানির গরুবাহী ভটভটির সঙ্গে সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
কোরবানির গরুবাহী ভটভটির সঙ্গে সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

বগুড়ায় কোরবানির গরুবাহী ভটভটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুই বোন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহত দুইবোনের বাবা-মা রাশেদ শেখ ও জোসনা বেগম। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীর চকবাউলিয়া গ্রামে।

মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন বগুড়া-নওগাঁ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- অটোরিকশাচালক আমিনুল ইসলাম (৩০), আশামনি (৭) ও খাদিজা (৩)।

ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, মঙ্গলবার সকালে ঈদ উপলক্ষে দুই মেয়েকে সঙ্গে নিয়ে রাশেদ শেখ ও তার স্ত্রী জোসনা বেগম বিবিরপুকুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে এরুলিয়াতে গরুবোঝাই ভটভটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক আমিনুল ইসলাম ও খাদিজা নিহত হন।

অন্যদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আশামনির মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহতদের অবস্থা গুরুতর। আর নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দীক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু দুর্ঘটনার পরপরই ভটভটিচালক পালিয়ে যায়। ভটভটি পুলিশি হেফাজতে আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com