কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামে পবিত্র ঈদুল আযহা উদযাপন করছেন স্থানীয় মুসল্লীরা।
বুধবার (২৮ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে কলাদিয়া গ্রামের হযরত আবু বক্কর (রাঃ) জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা শায়েখ আব্দুল্লাহ মাসুম এই ঈদের জামায়াতে ইমামতি করেন।
স্থানীয় মুসুল্লিরা জানান, সৌদি আরবের সাথে মিল রেখে বিগত এক যুগ ধরে এখানকার মুসলিম ধর্মালম্বীদের একটি অংশ ঈদ উদযাপন করছেন।