শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পঞ্চায়েতের মাধ্যমে কুরবানীর মাংস বন্টন 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে
পঞ্চায়েতের মাধ্যমে কুরবানীর মাংস বন্টন 
কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্ব পুরুষদের রীতি অনুযায়ী পঞ্চায়েতের মাধ্যমে কোরবানির মাংস সমাজের দুস্থ ও অসহায়দের মধ্যে বন্টন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রামে পঞ্চায়েতের মাধ্যমে কোরবানির পশুর মাংস বন্টনের দৃশ্য দেখা গেছে। 
জানা যায়, এ উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ বহুদিন থেকে কোরবানি ঈদ উপলক্ষে নিদিষ্ট স্থানে একত্রে গরু ও ছাগল কোরবানি দিয়ে থাকেন। দিনভর কয়েকজন মিলে কোরবানীর মালিকদের কাছ থেকে গরু ও ছাগলের মাংস উত্তোলন, প্যাকেজ ও বন্টনের কাজে নিয়োজিত থাকেন। এসব কোরবানির মাংস কোডের মাধ্যমে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে বন্টন করা হয়।
আড়াইবাড়ীয়া ইউনিয়নের ধূলজু্রী গ্রামের পঞ্চায়েতের আয়োজক কমিটির সদস্য সেলিম উদ্দিন জানান, প্রতিবছরের ন্যায় এবারও ঈদের দিন ৩০০ পরিবারের মধ্যে মাংস বন্টন করা হয়েছে। তিনি আরও জানান, পঞ্চায়েতের মাধ্যমে আমরা সমাজ ব্যবস্থাকে ধরে রেখেছি।
অসহায় বিধবা নারী আছিয়া বলেন, সারা বছর মাংস কেনার সামর্থ্য নেই। ঈদে পঞ্চায়েতের ২ কেজি গোস্ত পেয়ে আমার খুবই আনন্দ লাগছে।
মাংস গ্রহণকারী জোসনা বেগম জানান, বাড়িতে বসেই পঞ্চায়েতের গোস্ত পেয়েছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com