রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারের সেই গরু কোরবানি

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারের সেই গরু কোরবানি

এবারের ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া বুলবুলের সেই গরুটি অবশেষে কোরবানি দেওয়া হয়েছে। প্রতিশ্রুত অনুযায়ী সেই গরুর মাংস স্থানীয় ৮০০ অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বুলবুল আহমেদের নিজ গ্রামের বাড়িতেই এ গরুটি কোরবানি দেওয়া হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন সেখানে উপস্থিত থেকে অসহায় ও দরিদ্র মানুষের হাতে এ মাংস তুলে দেন তিনি।

এলাকাবাসি সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা বুলবুল আহমেদ। তিনি পেশায় একজন কৃষক। তাঁর বাবার নাম আবু তাহের বেপারি। কোরবানির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের লালন-পালন করা প্রিয় গরুটি উপহার দিতে চেয়েছিলেন তিনি। তাঁর এ অকৃত্রিম ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে উপহারের এ গরু গ্রহণে সম্মতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই গরু উপহার দিতে চাওয়ার বিষয়টি গত ৯ জুন শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে অবহিত করেন তাঁর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। প্রধানমন্ত্রী এই বিরল ভালোবাসার খবর শুনে খুশি হন এবং উপহার হিসেবে গরুটি গ্রহণ করতে রাজি হন। এ সময় কৃষক বুলবুল আহমেদকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিলো গরুটি বুলবুল আহমেদের বাড়িতেই থাকবে। ঈদুল আজহার দিন তাঁর বাড়িতেই গরুটি কোরবানি হবে। কোরবানির গরুর মাংস স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে দিতে বুলবুল আহমেদের প্রতি অনুরোধ জানিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি আরো জানান, উপহারের এই গরুটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বুলবুল আহমেদ, বাবা তাহের বেপারি ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের নামে কোরবানি দেওয়া হয়েছে। তাঁর এ অকৃত্রিম ভালোবাসার জন্য কৃষক বুলবুল আহমেদ ও তাঁর পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন।

কৃষক বুলবুল আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার গরুটি উপহার হিসেবে গ্রহণ করায় আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর অনুরোধেই গরুটি আমার বাড়িতে কোরবানি দিয়েছি। এর মাংস প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ১৬৩ জন হতদরিদ্র মানুষ ও স্থানীয় নেতাকর্মীসহ মোট ৮০০ জন মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকার মানুষের মধ্যে এ মাংস বিতরণ করতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com