মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

অ্যাশেজ জয়ে আশাবাদী ইংল্যান্ড অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে
অ্যাশেজ জয়ে আশাবাদী ইংল্যান্ড অধিনায়ক

হেডিংলিতে অ্যাশেজ অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশেষে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। তারা ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। টানা দুই ম্যাচ হারের পর টেস্টে জয়। তবে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড। যদিও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বিশ্বাস করেন, এখান থেকেও অ্যাশেজ জিততে পারে তারা।

ম্যাচ শেষে স্টোকসকে প্রশ্ন করা হয়েছিল, ইংল্যান্ড এই পরিস্থিতি থেকেও অ্যাশেজ জিততে পারবে কি? স্টোকসের সংক্ষিপ্ত এবং আত্মবিশ্বাসী উত্তর, একদমই পারে। কোনো সন্দেহ নেই।

ম্যাচে ৭ উইকেট পাওয়া মার্ক উডের প্রশংসা করে স্টোকস বলেন, ঘণ্টায় দেড় শ কিলোমিটার বেগে বল করে এমন একজনের দলে থাকা কতটা সুবিধার সেটা বুঝতে পেরেছি। ব্যাট করার সময় উড অনেক খোলামনে খেলে। কোনো ব্যাখ্যা করা যায় না ওর ব্যাটিং দেখলে। আমার মতে, প্রথম ইনিংসে ওর ৮ বলে ২৪ রান ম্যাচের গতিপথ বদলে দিয়েছিল। ওর ব্যাট করার ধরন সবসময় কাজে আসে না ঠিকই। কিন্তু সাফল্য পাওয়ার সুযোগ সব সময় বেড়ে যায়। স্টোকস আরও বলেন, আরো একটা রুদ্ধশ্বাস ম্যাচ খেললাম। টসে জিতে ব্যাট করতেই পারতাম। কারণ উইকেট দেখে ভালই মনে হয়েছিল। পরে মিচেল মার্শের খেলা দেখে অনেকেই আমায় সেটা বলেছেন। কিন্তু উড এবং উকসির (ক্রিস ওকস) জন্যে আমরা বল হাতেও ভালো পারফরম্যান্স করেছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com