সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

১০১ দোররা মেরে চাচি-ভাতিজার বিয়ে, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
১০১ দোররা মেরে চাচি-ভাতিজার বিয়ে, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬

বগুড়ার শিবগঞ্জে অনৈতিক কাজের অভিযোগে গ্রাম্য সালিশ বসিয়ে দোররা মেরে চাচি-ভাতিজার বিয়ের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ১২টায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ইউপি সদস্য জিল্লুর রহমান, বিবাহের ইমাম শাহিনুর রহমান, কাজীর সহকারী ইলিয়াস আলী ফকির, মোজাফফর মন্ডল, তোজাম মন্ডল এবং মোজাম্মেল হক।

গত রোববার (৯ জুলাই) সকালে উপজেলার আটমুল ইউনিয়নের মালোগাড়ি গ্রামে অনৈতিক কাজের অভিযোগে গ্রাম্য সালিশ বসানো হয়। সেখানে দোররা মেরে চাচি-ভাতিজার বিবাহ দেয়া হয়। পরে সোমবার (১০ জুলাই) রাতে ওই নারী বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্য ও ইমামসহ ৬ জনকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তোভোগী ওই নারীর স্বামী প্রবাসী হওয়ায়। শনিবার (৮ জুলাই) রাত ১১টায় প্রতিবেশী ভাতিজা আব্দুল মমিনকে সাংসারিক কাজে বাড়ীতে ডেকে নেয়। এ সময় গ্রামের লোকজন অনৈতিক কাজের অভিযোগ এনে তাদের সারারাত আটকে রাখেন। পরদিন রোববার (৯ জুলাই) গ্রাম্য সালিশ বসিয়ে দুজনকে ঘর থেকে বের করে মারপিট করা হয়। এরপর প্রবাসী স্বামীকে তালাক দিতে বাধ্য করে মসজিদের ইমাম শাহিনুর দুজনকেই ১০১টি করে দোররা মারার নির্দেশ দেন। এরপর একই গ্রামের আজাদুল ইসলাম বাঁশের কঞ্চি দিয়ে চাচি-ভাতিজাকে দোররা মারেন। দোররা মারা শেষে দুই লাখ টাকা মোহরানা নির্ধারণ করে প্রতিবেশী ভাতিজা আব্দুল মোমিনের সঙ্গে ওই নারীর বিয়ে দেয়া হয়।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের পর পুরিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com