সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ৪১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ৪১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪১ পিস ইয়াবাসহ একরামুল হক শান্ত (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। সোমবার রাত আটটার দিকে উপজেলার চরলক্ষিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া শান্ত পাকুন্দিয়া (উত্তরপাড়া) গ্রামের রিপন মিয়ার ছেলে। আজ মঙ্গলবার বিকেলে তাকে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে এক যুবক উপজেলার চরলক্ষিয়া গ্রামের পাকুন্দিয়া-আলিশা বাজারগামী পাকা সড়কের দরগাতলা কালভার্টের ওপর বসে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে পড়নের শার্টের বুক পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪১ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যার বাজারমূল্য ১২ হাজার ৩০০ টাকা।

.

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, গ্রেপ্তার হওয়া যুবক দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com