সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

নুর-রাশেদের বিরুদ্ধে ভবন মালিকের মামলার প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে
নুর-রাশেদের বিরুদ্ধে ভবন মালিকের মামলার প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কেচিগেট ও তালা ভাঙার অভিযোগে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম মামলার এজহার গ্রহণ করে এ দিন ধার্য করেন।

শনিবার পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার মামলার এজহার এলে বিচারক তা গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

গত বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট এবং তালা ভাঙার অভিযোগে ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নুর ও রাশেদসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৭৫ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, বিল অনাদায় ও ভবনের মালিকানা নিয়ে হুমকিসহ বিভিন্ন কারণে কার্যলয়টি ছেড়ে দিতে নোটিশ দেয় জমির মালিক পক্ষ। এরপর ২০ জুলাই সকালে ভবনের মালিক মশিউর জামান কার্যালয়ে তালা দেন। কিন্তু সন্ধ্যায় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে দলটির সভাপতি নুরুল হক নুর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভবনের কলাপসিবল গেট ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। পরে পুলিশ গিয়ে তাদের বের করে দেয়। সন্ধ্যার পর ভবনের মালিক ভবনটিতে পুনরায় নতুন গেট স্থাপন করে তালা লাগিয়ে দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com