রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম

পরীক্ষা-নিরীক্ষার নামে প্রতিনিয়ত রোগীদের সঙ্গে প্রতারণা করছে নাম সর্বস্ব ডায়াগনষ্টিক সেন্টার গুলো। সরকারী হাসপাতাল চত্ত্বরে ঘুরাফেরা করা দালালরা তাদের কমিশন ও বেতনভুক্ত।

পাকুন্দিয়া ৫০ শয্যা বিশিষ্ট পাশাপাশি পাকুন্দিয়া হাসপাতালের সামনে গড়ে উঠেছে একাধিক ডায়াগনষ্টিক সেন্টার। সরকারী হাসপাতালে এসে দালালের খপ্পরে পড়েছেন গ্রাম থেকে আসা সহজ সরল রোগী ও তাদের আত্মীয়রা। দালালরা তাদের পাশাপাশি ডায়াগনষ্টিক সেন্টারে নেওয়ার চেষ্টা করে।

পরীক্ষার নিরীক্ষার নামে প্রতিনিয়ত এসব রোগীর সঙ্গে প্রতারণা করছে এসব নাম সর্বস্ব ডায়াগনষ্টিক সেন্টার। এই দালালরা তাদের কমিশন ও বেতন ভুক্ত। পাকুন্দিয়া হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই পাশের প্রবেশপথে জরুরী বিভাগসহ হাসপাতালে বিভিন্ন অংশে দালাল দাড়িয়ে আছে। বিভিন্ন ঔষধ প্রতিনিধিরাও রোগীর চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়া মাত্রই আশপাশের ঔষধ রোগীদের লোকজনের পেশক্রিপশন নিয়ে ছবি তুলে থাকেন।

চিকিৎসক রোগীকে কোন রোগের জন্য পরীক্ষা নিরীক্ষা করতে লিখে দিলেই দালালরা পেশক্রিপশন নিয়ে কাড়াকাড়ি শুরু করে। রোগীদের বা তাদের স্বজনদের হাতে কাগজ ধরিয়ে দিয়ে তাদের ডায়াগনষ্টিক সেন্টারে আসতে বলেন। না যেতে চাইলে জোরজবরদস্তি বা হুমকি দেওয়ার অভিযোগ পাওয়াগেছে। কোন কোন দালাল আবার গ্রাম থেকে আসা নিরক্ষর মানুষকে ভুলবাল বুঝিয়ে হাসপাতালে ভিতর পর্যন্ত আসতে দেন না। বাইরে থেকে রোগীদের নিয়ে যান বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. নূর এ আলম খান বলেন, পাকুন্দিয়া উপজেলা প্রতিটি ডায়াগনষ্টিক সেন্টারের মালিকদের চিঠির মাধ্যমে সতর্ক করে দিয়েছি। দালালরা সতর্ক না হলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com