রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

অ্যাশেজের শ্রেষ্ঠত্বের মুকুট অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে
অ্যাশেজের শ্রেষ্ঠত্বের মুকুট অস্ট্রেলিয়ার

আগেই আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভবনা ছিল। হলোও তাই, অবিরাম বর্ষণের কারণে পঞ্চম দিনে একটি বলও মাঠে গড়াল না। এতে অ্যাশেজ পুনরুদ্ধারের স্বপ্ন ভেঙে গেল ইংল্যান্ডের। ঐতিহ্যবাহী এই সিরিজের ট্রফি ধরে রাখল অস্ট্রেলিয়া।

সোমবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টের শেষ দিনের খেলা ভেসে গেছে বৃষ্টির বাগড়ায়। আগের দিন একই কারণে হতে পেরেছিল মাত্র ৩০ ওভার। অনেক রোমাঞ্চের আভাস দিয়েও তাই শেষ পর্যন্ত ড্র হয়েছে ম্যাচটি। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অজিদের কাছেই থাকছে অ্যাশেজের শ্রেষ্ঠত্বের মুকুট। ওভালে অনুষ্ঠেয় শেষ টেস্টে ইংলিশরা জিতলে সিরিজ শেষ হবে ২-২ সমতায়। সেকারণে ২০২১-২২ মৌসুমে নিজেদের মাটিতে সবশেষ অ্যাশেজে ৪-০ ব্যবধানে জেতা অস্ট্রেলিয়া এবারও ট্রফি নিয়ে দেশে ফিরবে।

রাতভর বৃষ্টির পর সকালে কিছু সময়ের জন্য থেমেছিল বর্ষণ। কিন্তু কভার সরাতেই ফের নামে বৃষ্টি। এতে মাঠের জায়গায় জায়গায় পানি জমে যায়। এরপর স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২১৪ রান। হাতে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের চেয়ে তখনও ৬১ রানে পিছিয়ে ছিল দলটি। অর্থাৎ দুই পরাশক্তির লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে ছিল স্বাগতিকরা। কিন্তু বৃষ্টিতে শেষ হয়ে গেল তাদের জয়ের আশা।

ম্যাচসেরার পুরস্কার জেতেন জ্যাক ক্রলি। এই ডানহাতি ওপেনারের ১৮২ বলে বিধ্বংসী ১৮৯ রানের কল্যাণে প্রথম ইনিংসে ৫৯২ রান তুলেছিল ইংল্যান্ড। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা অজিদের প্রথম ইনিংস থেমেছিল ৩১৭ রানে।

ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের অপেক্ষা আরও বাড়ল। শেষবার ২০১৫ সালে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তারা। সেই থেকে এই নিয়ে টানা চারটি অ্যাশেজ নিজেদের ঝুলিতে পুরল অজিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com