শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

ফ্রান্সের কাছে হেরে গেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে
ফ্রান্সের কাছে হেরে গেল ব্রাজিল

ফিফা নারী বিশ্বকাপ-২০২৩ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা পানামাকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের ২-১ গোলে কাছে তারা হেরেছে ।

শনিবার (২৯ জুলাই) গ্রুপ পর্বের এ ম্যাচে ফরাসিদের হয়ে গোল দুটি করেন ইউজিনি লা সোমের ও ওয়েন্দি রেনার্ড। ব্রাজিলের হয়ে একটি গোল শোধ করেন দেভোরা দি ওলিভেইরা। এদিন ম্যাচ শুরুর ১৭ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন লা সোমের। সতীর্থের ক্রস ডি-বক্সে দখলে নিয়ে কাদিদিয়াতু পাস দেন সোমেরকে। বাকি কাজ সেরে নেন এ ফরোয়ার্ড। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল।

তবে তাদেরকে খুব একটা সুযোগ দেয়নি ফরাসি ডিফেন্ডাররা। অনেক চেষ্টার পর ম্যাচের ৫৮ মিনিটে দলকে সমতায় ফেরান ওলিভেইরা। ডি-বক্সের বাইরে থেকে কেরোলিনের শট ডি-বক্সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিঁখুতভাবে জালে জড়ান ওলিভেইরা। কিন্তু সেলেসাওদের সমতায় ফেরার আনন্দ শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।

ম্যাচের ৮৩ মিনিটে ফরাসিদের জয়সূচক গোল এনে দেন রেনার্ড। কর্নার থেকে সেলমা বাশা’র পাঠানো ক্রস ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট থেকে হেডের সাহায্যে জালে জড়ান রেনার্ড। অনেক চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। এ জয়ে ব্রাজিলকে টপকে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪। সমান ম্যাচে সেলেসাওরা ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। এ ম্যাচে জয় পেলে রাউন্ড রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত হয়ে যেত সেলেসাওদের। তবে তাদের এখন অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে জ্যামাইকা। ১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে জ্যামাইকা। তলানিতে থাকা পানামার পয়েন্ট শূন্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com