রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

আগামী নির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা

বাজেট সংকটসহ নানা কারণে আগামী সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এসময় সিসি ক্যামেরা ব্যবহার না করলেও সুষ্ঠু ভোট হতে পারে দাবি করেন তিনি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গোপন বুথ থেকে ভোট ডাকাতি বন্ধ করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নির্বাচন কমিশন। সেলক্ষ্যে ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করা হয়।

এরই মধ্যে কয়েকটি উপ-নির্বাচন, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের ভোটে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অনিয়ম পেয়ে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিতও করে কমিশন। যা নিয়ে সমালোচনা হয় নানা মহল থেকে।

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে রোডম্যাপে ১৪টি চ্যালেঞ্জ চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন। সেগুলো মোকিবলায় সিসি ক্যামেরা ব্যবহারসহ ১৯টি উপায় বের করা হয়। ৩০০ আসনে তিন লাখের বেশি সিসিটিভি ক্যামেরা বসাতে প্রায় ৩০০ কোটি টাকা বাজেটও ধরা হয়েছিল। কিন্তু ইসি এখন এই পরিকল্পনা থেকে সরে আসতে চাইছে।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতান বলেন, সিসি ক্যামেরা ব্যবহার না হলেও, নির্বাচন নিয়ে কোনো বিতর্ক হবে না বলে দাবি এই কমিশনারের। এর আগে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসার পর এবার সিসি ক্যামেরা প্রকল্পও বাতিলের কথা জানাল ইসি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com