সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

নিজ ঘরে থেকে প্রাথমিক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
নিজ ঘরে থেকে প্রাথমিক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ ঘর থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার প্রত্যুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজেকুল ইসলামের (৪৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামে এই ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান।

মৃত রাজেকুল ইসলাম ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার প্রত্যুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ জানায়, বয়স হয়ে গেলেও বিয়ে করেননি রাজেকুল। প্রতিবেশী, পরিবার ও সহকর্মীদের কথা রাখতে গত ২৭ জানুয়ারি রানীশংকৈল উপজেলার স্নাতকপড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করেন তিনি। তবে বিয়ের পরদিনই পরীক্ষা দেয়ার কথা বলে বাবার বাড়িতে চলে যান স্কুলশিক্ষকের স্ত্রী। এরপর থেকে আর ফেরেননি তিনি।

আজ সন্ধ্যায় দেন-মোহরানা পরিশোধ করে রাজেকুল ও তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয় উভয় পরিবার। এর আগেই দুপুরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন শিক্ষক। পরে দীর্ঘক্ষণ দরজা খুলে বেরিয়ে না আসায় গ্রাম-পুলিশকে ডেকে আনে বলে জানান রাজেকুলের ভাই আইয়ুব আলী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আইয়ুব আলী বলেন, ‘বিয়ের পর থেকে বউ বাবার বাড়ি থেকে না আসায় ও ১৫ লাখ টাকার ঋণ নিয়ে দুশ্চিন্তায় ছিল রাজেকুল। এদিকে তালাক দিতে হলে দেন মোহরানা পরিশোধ করতে হবে মোটা অঙ্কের। দুটি বিষয় নিয়ে ভীষণ চাপে ছিল ছোট ভাই। এ কারণেই আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি।’

উপপরিদর্শক আব্দুস সোবহান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com