বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

ঢাবির বিশেষ সমাবর্তন ২৬ অক্টোবর, বক্তা শেখ হাসিনা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে
ঢাবির বিশেষ সমাবর্তন ২৬ অক্টোবর, বক্তা শেখ হাসিনা

আগামী ২৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এই সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’(মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২৬ অক্টোবর ঢাবির বিশেষ সমাবর্তন হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর পক্ষে ডিগ্রি গ্রহণ করবেন তার ছোট মেয়ে শেখ রেহানা।

গত ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় বিশেষ সমাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে সমাবর্তন-বক্তা শেখ হাসিনার অক্টোবর মাসের সুবিধাজনক যেকোনো দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিশেষ সমাবর্তন আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বসেছিল বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির যৌথ সভা। যেখানে বঙ্গবন্ধুকে মরণোত্তর সম্মানসূচক পিএইচডি ডিগ্রি দেয়ার এই প্রস্তাব উপস্থাপন করেছিলেন জাতীয় কমিটির সদস্য অধ্যাপক মুহাম্মদ সামাদ। একই বছর ১০ এপ্রিল ফের প্রস্তাব তুলেছিলেন এই অধ্যাপক। সেই প্রস্তাব ২০২০ সালের ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এবং ২৮ জানুয়ারি সিন্ডিকেটে সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com