রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে জখম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে জখম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মো. জুয়েল মিয়া (২৭) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে তার বাম হাত থেকে তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বরাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং তিনি অগ্রণী ব্যাংক পাকুন্দিয়া শাখায় নৈশ প্রহরী হিসেবে চাকরি করেন। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে থানায় এখনো কোন মামলা হয়নি।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে জুয়েল মিয়ার পরিবারের সঙ্গে পাশের টান লক্ষীয়া গ্রামের মৃত আব্দুল হেলিমের ছেলে আব্দুল কাদিরের পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছে। আব্দুল কাদির সম্পর্কে জুয়েল মিয়ার মায়ের ফুফাতো ভাই। এ হিসেবে আব্দুল কাদির সম্পর্কে জুয়েল মিয়ার মামা হোন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে জুয়েল ব্যাংক থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পূর্ব বিরোধের জেরে পথে আগে থেকে ওৎ পেতে বসে থাকা আব্দুল কাদির ও তার দুই সহযোগী আসাদ ও মাহিন এই তিনজন মিলে জুয়েলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপায়। কোপে তার বাম হাতের তিনটি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এছাড়া বাম হাতের কনুইয়ের উপরে হাড়সহ বেশিরভাগ অংশ কেটে যায়।

তার ডাক-চিৎকারে পথচারীরা ছুটে এসে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। তিনি সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে জানতে প্রতিপক্ষের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com