শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল জনপ্রশাসনের কর্মকর্তাদের বড় পদোন্নতি স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট কিশোরগঞ্জে থানা হাজতে আসামির মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা পাকুন্দিয়ায় আদম ব্যবসায়ীর বিরুদ্ধে প্রবাসীর মা-বোন-স্ত্রীকে মারধরের অভিযোগ নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা আলোকসজ্জায় নতুন রূপে কুড়েরপাড় কবরস্থান ‘মঞ্জিলে মুসাফির’ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে: ট্রাম্প সৌদিতে তাপপ্রবাহ, ধূলিঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

কিশোরগঞ্জ জেলা বাজুসের নির্বাচন অনুষ্ঠিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা বাজুসের নির্বাচন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কিশোরগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচন (২০২৩-২০২৫) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ আগস্ট) কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ড্রাষ্ট্রির অফিসে এ নির্বাচন সম্পন্ন হয়। ভোট চলে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। 

নির্বাচনে মো: মতিউর রহমান বুলবুল এর প্যানেলের বিপরীতে দুইজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করে। স্বতন্ত্র প্রার্থী দুজন হল মানিক কুমার দাস ও উজ্জ্বল কুমার রায়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এতে মো: মতিউর রহমান বুলবুল প্যানেলের সকল প্রার্থী বিজয় লাভ করে।

কিশোরগঞ্জ জেলা বাজুসের নির্বাচন অনুষ্ঠিত

মোট ৬০ ভোটের বৈধ ৫৮ ভোটের মধ্যে মো: মতিউর রহমান বুলবুল ৫৮ ভোট, কালু কামাল উদ্দিন ৫৭ ভোট, কিংকর বনিক কানু ৫৭ ভোট, জুলহাস উদ্দিন জীবন ৫৭ ভোট, মুশিখুর রহমান সুজন ৫৭ ভোট, গৌরদাস বণিক ৫৬ ভোট, বাসুদেব ৫৬ ভোট, মদন গোপাল কর্মকার ৫৬ ভোট, শ্রীধর বণিক ৫৬ ভোট, গাজী জামাল উদ্দিন ৫৫ ভোট, বিপুল চন্দ্র বনিক ৫৫ ভোট, মো: মাইনুল ইসলাম ৫৫ ভোট, পাপন বসাক ৫৪ ভোট, নন্দন চন্দ্র বনিক ৫৩ ভোট, মো: শফিউজ্জামান মিঠুন ৪৯ ভোট, উত্তম কর্মকার ৪৮ ভোট, কৃষ্ণ কর্মকার ৪৮ ভোট, মানিক কর্মকার ৪৮ ভোট, মো: মাসুদুজ্জামান মাসুদ ৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। স্বতন্ত্র প্রার্থী মানিক কুমার দাস ৪২ ভোট ও উজ্জ্বল কুমার রায় সর্বনিম্ন ৩৮ ভোট পেয়ে অনির্বাচিত হয়েছেন। 

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বীরমুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন এবং সদস্য ছিলেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ড্রাষ্ট্রির পরিচালক মো: মকবুল হোসেন বকুল ও সদস্য সচিব মো: আবদুল্লাহ আল মামুন।

নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ পবিত্র চন্দ্র ঘোষ এবং ময়মনিসংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলার বিভাগীয় প্রধান চন্দ্রন কুমার ঘোষ। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com