সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

শ্রীমঙ্গলে স্যানিটারী কিটস কর্ণার স্থাপন

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গলে স্যানিটারী কিটস কর্ণার স্থাপন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য স্থায়ী স্যানাটারী কিটস কর্ণার স্থাপন করা হয়েছে৷ সোমবার (১৪) আগস্ট সকালে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে কিটস কর্ণারটি স্থাপন করে “ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল”৷
বিদ্যালয়টির প্রধান শিক্ষিক কবিতা দাশের হাতে ৫০ প্যাকেট মানসম্মত স্যানিটারি ন্যাপকিন হস্তান্তর করে স্যানাটারী কিটস কর্ণারটির উদ্বোধন করা হয়৷
ইনার হুইল ক্লাবের সভাপতি পুষ্পিতা খাস্তগীর জানান, নারী শিক্ষার্থীদের সাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তার দিকটি মাথায় রেখে এই কিটস কর্ণারটি স্থাপন করা হয়েছে, এই উদ্দেশ্য ক্লাব ও স্কুলের সমন্বয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে যখনই বিদ্যালয়ে স্যানিটারি কিটসের প্রয়োজন পড়বে তখন তা ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে সরবরাহ করা হবে৷
উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাশ বলেন,আমাদের বিদ্যালয়টিতে প্রায় ১৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। প্রতিদিনই প্রায় ৫/৬ জন শিক্ষার্থীর স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন পড়ে,এরকম একটা স্থায়ী স্যানিটারী কিটস কর্ণার আমাদের জন্য খুব প্রয়োজনীয় ছিলো ইনার হুইল ক্লাব এটি স্থাপন করায় আমাদের শিক্ষার্থীরা সহজেই প্রয়োজনমত এটির সুবিধা ভোগ করতে পারবে৷
স্যানিটারী কিটস কর্নার স্থাপনে এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গল এর সভাপতি ডাঃ পুষ্পিতা খাস্তগীর, সাধারন সম্পাদক ইন্দিরা আচার্য, প্রাক্তন সভাপতি দিল আফরোজ রুহেন, রহিমা বেগম, সাধারন সদস্য সানজিদা আখতার, তানিয়া রায় প্রমুথ৷

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com