শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

শুরু হলো এইচএসসি পরীক্ষা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে
শুরু হলো এইচএসসি পরীক্ষা

ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবা সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১টা পর্যন্ত।

তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে ২৭ আগস্ট থেকে শুরু হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষণা অনুসারে আজ শিক্ষার্থীরা বাংলা প্রথম পর্বের পরীক্ষা দেবেন।

বাংলা দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে আগামী ২০ আগস্ট। সেদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে তা চলবে দুপুর ১টা পর্যন্ত।

রুটিন অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা হলে আসন নিতে বলা হয়েছে।

এ বছর সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ও ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

গত এপ্রিলে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, এবারের এইচএসসি পরীক্ষা সংশোধিত পাঠ্যক্রমে হবে। তবে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com