রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

১০ বছর পর বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, সূচি চুড়ান্ত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে
১০ বছর পর বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, সূচি চুড়ান্ত

দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশ আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকা পৌঁছাবে নিউজিল্যান্ড দল। ওয়ানডে সিরিজ শেষে বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে আরও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে চুড়ান্ত সূচি ঘোষনা করা হয়েছে।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে।

সর্বশেষ ২০১৩ সালের অক্টোবরে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো নিউজিল্যান্ড।

বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানিয়েছে, আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর আগামী নভেম্বরে ২টি টেস্ট খেলতে আবার বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড টেস্ট দল। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন সিরিজটি খেলতে আগামী ২১ নভেম্বর ঢাকায় পা রাখবে সফরকারীরা।

সূচি অনুযায়ী, প্রথম টেস্টটি হওয়ার কথা রয়েছে ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ও দ্বিতীয় টেস্ট চলবে ৬ থেকে ১০ ডিসেম্বর। টেস্ট সিরিজের ভেন্যু আনুষ্ঠানিকভাবে এখনও চূড়ান্ত করেনি বিসিবি। এদিকে, দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

এদিকে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ দল। টুর্নামেন্টটি খেলতে আগামী ২৬ আগস্ট দেশ ছাড়বে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগাররা। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩ সেপ্টেম্বর লাহোরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ।

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি

১ম ওয়ানডেঃ ২১ সেপ্টেম্বর, দুপুর ২টা, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম

২য় ওয়ানডেঃ ২৩ সেপ্টেম্বর, দুপুর ২টা, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম

৩য় ওয়ানডেঃ ২৬ সেপ্টেম্বর, দুপুর ২টা, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম

বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি

২৮ নভেম্বর-২ ডিসেম্বর : প্রথম টেস্ট (ভেন্যু চূড়ান্ত হয়নি)

৬-১০ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট (ভেন্যু চূড়ান্ত হয়নি)

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com