রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় ধর্ষন মামলার আসামী নরসিংদী থেকে গ্রেফতার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ধর্ষন মামলার আসামী নরসিংদী থেকে গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ধর্ষন মামলার আসামী সাড়ে চার মাস পড় নরসিংদী মাদবদী এলাকা থেকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

চলতি বছরের ৪ এপ্রিল পাকুন্দিয়া থানায় করা ধর্ষন মামলার সাড়ে চার মাস পর পলাতক ওমর ফারুক (১৯) কে গতকাল শনিবার (১৯ আগষ্ট) গভীর রাতে নরসিংদী জেলার মাদবদী থানা পুলিশের সহায়তায় পাকুন্দিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে ।

গ্রেফতারকৃত ওমর ফারুকের বাড়ী পাকুন্দিয়া উপজেলা বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দী গ্রামে দুঃখু মিয়ার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কাজী ফয়জুর রহমান বলেন নরসিংদী জেলার মাদবদী এলাকা হইতে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা যায়, ৪ এপ্রিল ২০২৩ ওমর ফারুক নজরুল ইসলামের মেয়ে (১৬) কে সন্ধ্যার পর পাশের বাড়ীর সবজালীর পুকুর পাড়ে ধর্ষন করেন। এই ঘটনায় ধর্ষিতার চাচা লাল মিয়া ওমর ফারুকের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে সে পলাতক ছিল।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন গ্রেফতারের ঘটনার সততা নিশ্চিত করে বলেন আজ দুপুরে আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com