রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন তামিম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন তামিম

গত মাসে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। পরে অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভেঙে দলে ফেরার সিদ্ধান্ত নেন তামিম। তবে সেই ঘটনার মাসখানেক পরই ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেন দেশসেরা এ ওপেনার।

বিশ্বকাপ আর এশিয়া কাপের আগ-মুহূর্তে এসে কেন এমন সিদ্ধান্ত নিলেন তামিম, তা এতদিন রহস্যই ছিল। তবে এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন সদ্য সাবেক এই অধিনায়ক। সম্প্রতি ক্রীড়া ভিত্তিক ইউটিউব চ্যানেল ‘নট আউট নোমান’ শো-তে অধিনায়ক ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন তামিম।

তিনি বলেন, যদি সবকিছু স্বাভাবিক থাকতো, সবকিছু ঠিক থাকতো তাহলে হয়তোবা আমি (অধিনায়কত্ব) চালিয়ে যেতাম। তবে আমি এখনও পর্যন্ত নিজের ওপরই দায় নিচ্ছি এটার জন্য। ভেতরে কি আলোচনা হয়েছে সেটা আমি মনে করি, আমাদের ভেতরেই থাকা উচিত। যদিও দুর্ভাগ্যবশত অনেক কিছুই নিউজে চলে আসে।

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে শতভাগ ফিট না হয়েও একটি ম্যাচ খেলেছেন তামিম। যেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন হাথুরু এবং টিম ম্যানেজমেন্ট সংক্রান্ত আরও অনেকেই। বিষয়টা মেনে নিতে না পেরেই মূলত অবসরের ঘোষণা দেন তামিম।

তামিমের অধীনে ওয়ানডে দল প্রত্যাশার চেয়েও ভালো খেলেছিল সেটি বলার অপেক্ষা রাখে না। সেরা চারে থাকার লক্ষ্য নিয়ে ওয়ানডে সুপার লিগ শুরু করে লিগ শেষ করেছিল বাংলাদেশ তৃতীয় হয়ে। যে কারণে আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করবে বাংলাদেশ, সেই স্বপ্নজাল বুনতে শুরু করেছিল টাইগার ক্রিকেটভক্তরা।

স্বপ্নটা ছিল তামিমেরও। সবকিছু ঠিক থাকলে দেশসেরা এই ওপেনারের অধীনেই বিশ্বকাপে খেলত বাংলাদেশ। কিন্তু শেষপর্যন্ত সেটি আর হয়নি। এশিয়া কাপের আগেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com