বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

মৌলভীবাজারে আন্তর্জাতিক শকুন দিবস পালিত

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে আন্তর্জাতিক শকুন দিবস পালিত

প্রকৃতির ‘ঝাড়ুদার’ শকুন ৩০ থেকে ৪০ বছরে হারিয়ে গেছে। তবে শুধু শকুনই না অন্য প্রাণীরাও হারিয়ে যাচ্ছে। এই প্রাণীদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে শকুন। বাংলাদেশে সর্বশেষ শুমারি অনুযায়ী ২৬০ থেকে ২৬৭টি শকুন আছে। শকুনকে প্রকৃতিতে ফিরিয়ে আনার উদ্যোগের পাশাপাশি প্রকৃতিরও যত্ন করতে হবে। শকুনকে বিলুপ্তি থেকে বাঁচাতে প্রতিবছর সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার ‘বিশ্ব শকুন সচেতনতা দিবস’ পালিত হয়ে থাকে।

মৌলভীবাজারে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজার ও IUCN এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস ২০২৩ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্টেকহোল্ডার,  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত শুরু হয় তার পরেই শিক্ষার্থীদের বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে শকুনের উপর একটা ডকুমেন্টরী তুলে ধরা হয়। পরে জেলার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির শিক্ষার্থী তাহিয়া তাবাসসুম ইসলাম ও দি ফ্লাওয়ার্স কেজি স্কুলের সাদি অতিথি ও শিক্ষার্থীদের মাঝে শুকুন সম্পর্কে  গুরুত্বপূর্ণ বক্তব্য  প্রদান করেন।
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, বন অধিদপ্তরের বন সংরক্ষক  ইমরান আহমেদ, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আইইউসিএন বাংলাদেশ ও  দক্ষিণ এশিয়া উপ-অঞ্চল প্রধান রকিবুল আমিন, মৌলভীবাজারের প্যানেল মেয়র মো. নাহিদ হোসেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার আইইউসিএন বাংলাদেশ এ বি এম সরোয়ার আলম, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম।
এ সময় বক্তরা বলেন, দেশে ২৬০টি শকুন রয়েছে সুন্দরবনের পর শকুনের নিরাপদ আবাসস্থল সিলেট অঞ্চল। এখানের রেমা কালেঙ্গাসহ বিভিন্ন বনের উঁচু গাছগাছালিতে এখনো কিছু শকুন বসবাস করছে। এসব উঁচু গাছপালা কাটা এবং পশু চিকিৎসায় ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন জাতীয় ব্যথানাশক ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহার বন্ধে সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা বলেন, এ ব্যাপারে আমাদের এখনই সচেতন হতে হবে। অন্যতায় দেশ থেকে শকুন বিলুপ্ত হয়ে যাবে।
প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুণ বলেন, ‘শকুন না থাকলে প্রকৃতির ঝাড়–দার থাকবে না। আমরা পরিবেশ, বন হারিয়েছি। জলবায়ূর পরিবর্তন হচ্ছে। শুধু শকুন ফিরে আসলে হবে না, প্রকৃতিকে রক্ষা করতে হবে।’
আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস ও আলোচনা সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্টেকহোল্ডার,  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com