রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

এশিয়া কাপ শেষে কোন দল কত টাকা পেলো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে
এশিয়া কাপ শেষে কোন দল কত টাকা পেলো

শেষ হলো বহুল প্রতীক্ষিত এশিয়া কাপের ১৬তম আসর। ১০ উইকেটে হেরে রানার্সআপ হয়েছে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ১৯ দিনে ১৩ ম্যাচ দিয়ে শেষ হলো এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। ৬ জাতির এই টুর্নামেন্ট শেষ হয়েছে রেকর্ডের এক ম্যাচ দিয়ে। ফাইনালে লঙ্কানদের রীতিমত উড়িয়েই দিয়েছে ভারত। মোহাম্মদ সিরাজের ব্যক্তিগত ঝলকের দিনে নিজেদের ৮ম এশিয়া কাপ শিরোপা নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।

রোববার এশিয়া কাপের ফাইনালে জিতে বেশ মোটা অঙ্কের প্রাইজমানি পেয়েছে চ্যাম্পিয়ন দলটি। একইদিনে প্রাইজমানি পেয়েছে রানার্সআপ শ্রীলঙ্কাসহ বাকি দলগুলোও। এশিয়া কাপের ফাইনালে দুই দলের জন্য বরাদ্দ ছিল ৩ কোটি ২৮ লাখ টাকার ওপরে (৩ লাখ মার্কিন ডলার)। এর মধ্যে চ্যাম্পিয়ন দল ভারত পেয়েছে ২ কোটি ১৯ লাখ টাকার ওপরে (২ লাখ মার্কিন ডলার) এবং রানার্সআপ শ্রীলঙ্কা পেয়েছে ১ কোটি টাকারও বেশি।

এশিয়া কাপে মোট ৬টি দলের মাঝে ষষ্ঠ স্থানে থাকা নেপাল ছাড়া বাকি পাঁচ দলের জন্য বরাদ্দ ছিল প্রাইজমানি। সুপার ফোরে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পেয়েছে ৬৮ লাখ টাকার ওপরে (৬২ হাজার ৫০০ মার্কিন ডলার)। চতুর্থ স্থানে থাকা পাকিস্তান পেয়েছে ৩৪ লাখ টাকারও বেশি। আর পঞ্চমে থেকে আসর শেষ করা আফগানিস্তান পেয়েছে ১৩ লাখ টাকার ওপরে (১২ হাজার ৫০০ মার্কিন ডলার)।

এছাড়াও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় ৫ হাজার মার্কিন ডলার করে পেয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ওপরে। পুরস্কার বরাদ্দ ছিল কলম্বোর মাঠকর্মীদের জন্যেও। বর্ষার মাঝে মাঠকে খেলার উপযোগী করতে নিরন্তর পরিশ্রম করেছেন তারা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে মোটা অঙ্কের পুরস্কার থাকছে তাদের জন্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com