রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল সহকারী শিক্ষা কর্মকর্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে
মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল সহকারী শিক্ষা কর্মকর্তার

অফিস থেকে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলামের (৩৮) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদীন অবস্থায় মারা যান তিনি।

নগরকান্দা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সহকারী শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলাম অফিস থেকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহার মোটরসাইকেলযোগে ফরিদপুর যাচ্ছিলেন। পথিমধ্যে হাটকৃষ্ণপুর সড়কের সাদীপুর ব্রিজের ঢালে ওঠার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আইরিনের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক বলেন, আইরিন ফরিদপুর শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। অফিস থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুরের বাসায় যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com