বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারার আবেদন মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

মোস্তাফিজ-নাসুমের গুর্নিতে চাপে নিউজিল্যান্ড, আবারও খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
মোস্তাফিজ-নাসুমের গুর্নিতে চাপে নিউজিল্যান্ড, আবারও খেলা বন্ধ

দ্রুত দুই উইকেট হারানোর চাপ কাটিয়ে উঠেছে নিউজিল্যান্ড। ওপেনার উইল ইয়ং এবং হেনরি নিকোলাসের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল নিউজিল্যান্ড। চোখ রাঙাচ্ছিল বড় সংগ্রহের। তবে সফরকারী কিউইদের ওপর দারুণভাবে চেপে বসেছে বাংলাদেশের বোলাররা। স্পিনারদের বল ঘুরছে লাটিমের মত। পেসাররা আগুন ঝরাচ্ছেন রীতিমত। নাসুমের একই ওভারে জোড়া আঘাতে খেই হারিয়েছে সফরকারীরা।

এই প্রতিবেদন লেখার সময় ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে কিউইরা সংগ্রহ করেছে ১৩০ রান। ক্রিজে এসেছেন নতুন দুই ব্যাটার টম ব্লান্ডেল ও ম্যাককনচি। এরপরেই শুরু হয় বেরসিক বৃষ্টি। তাই আপাতত খেলা বন্ধ আছে।

এর আগে উইল ইয়ং ও হেনরি নিকোলস জুটিতে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছিলো কিউইরা। ১১৭ বলে ৯৭ রান সংগ্রহ করে এই জুটি। এরপর ব্যক্তিগত ৪৪ রানে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন নিকোলস।

অন্যদিকে স্বাচ্ছন্দ্যে খেলছিলেন ইয়াং। অর্ধশতক পূরণের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। ব্যক্তিগত ৫৮ রানে নাসুমের বলে স্ট্যাম্পিং হয়ে ফেরেন তিনি। আর রানের খাতা খোলার আগেই নাসুমের বলে এলবিডব্লিউয়ের শিকার হন রাচিন রবিন্দ্র।

এর আগে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচের ৪ ওভার ৩ বলের সময় বৃষ্টি হানা দেয়। এতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির কারণে দুই ঘন্টা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। তবে বৃষ্টির কারণে খেলা নেমে আসে ৪২ ওভারে।

বৃষ্টির পর ব্যাটে নেমে শুরুটা ভালো করতে পারেনি সফরকারীরা। শুরুতেই বাংলাদেশ দলকে উইকেট এনে দেন মোস্তাফিজুর রহমান। লেগ সাইডে করা কাটার মাস্টারের লেন্থ ডেলিভারিটি উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ফিন অ্যালেন। ক্যাচ লুফে নিতে ভুল করেননি লম্বা সময় পর ওয়ানডে দলে ফেরা নুরুল হাসান সোহান। ২০ বলে ৯ রান করে বিদায় নেন অ্যালেন।

নিজের পরের ওভারে আবারও উইকেট নেন মোস্তাফিজ। তিনে নামা চ্যাড বোজেরও মুস্তাফিজের লেন্থ বলে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। এবারও সহজ ক্যাচ নেন সোহান। ১৬ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com