রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সিরাজগঞ্জে সোনালিকা ডে উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শাহাদত হোসেন, সিরাজগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে সোনালিকা ডে উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে এ সি আই মটরস লিমিটেড কতৃক আয়োজিত সোনালিকা ডে-২০২৩ বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকায় তালগাছি সোহাগ ইট ভাটার মাঠে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ক্রেতা ও ডিলারদের ফ্রি  মেডিকেল চেকআপ, সোনালিকা ট্রাক্টরের ফ্রি সার্ভিসিং, সোনালিকা ট্রাক্টর বিক্রয় ও লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এ সি আই মটরস এর এ জি এম শামিম হোসাইন, এ সি আই মটরস এর এরিয়া ম্যানেজার মোনোয়ার হোসাইন, রিকোভারি টেরিটোরি ম্যানেজার আব্দুল আলিম, মার্কেটিং অফিসার আলমগীর হোসেন, রিকোভারী অফিসার সোহেল রানা, ডিলার, গ্রাহকসহ সাধারন জনগন উপস্থিত ছিলেন।
.
আলোচনা সভা শেষে সকলের মাঝে দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সোনালিকা ডে ২০২৩ এর বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা সমাপ্তি করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com