রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সিরাজগঞ্জে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার 

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার 
সিরাজগঞ্জে  বহুলি রঘুরগাঁতী এলাকা থেকে মোতালেব নামে এক ইজিবাইক  চালকের গলাকেটা লাশ উদ্ধার করে পুলিশ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রঘুরগাঁতী এলাকা থেকে মোতালেব হোসেনে নামে এক ইজি বাইক  চালকে মেরে ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তাকে হত্যার পর তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দূর্বৃত্তরা।  নিহত মোতালেব (৩০) সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লার সাইফুল ইসলামের ছেলে। তিনি শশুড়বাড়ী পৌর এলাকার গয়লা মহল্লায় থাকতেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হন মোতালেব। সন্ধ্যা সাড়ে ৭টা ৮টার দিকে তার ফোন বন্ধ হয়ে যায়। আজ সকালে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী এলাকায় তার গলাকাটা মরদেহ দেখেতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতে এসে ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি সিরাজুল ইসলাম।#

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com