শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

এবার ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে
এবার ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর হয়ে কাজ করা এক সেনার প্রশংসা করেন কানাডার পার্লামেন্টে স্পিকার (সাবেক) অ্যান্থনি রোটা। পরে তিনি পদত্যাগও করেছেন। এবার এ নিয়ে ট্রুডো কানাডার পার্লামেন্টের পক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন বুধবার বিকেলে ক্ষমা তিনি।

আলজাজিরা এক প্রতিবেদনে বলা হয়, হাউস অব কমনসে ট্রুডো বলেন, এই চেম্বারে যারা উপস্থিত ছিলেন তাদের পক্ষ থেকে, শুক্রবার যা ঘটেছিল তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এটি এমন একটি ভুল যা পার্লামেন্ট এবং কানাডাকে গভীরভাবে বিব্রত করেছে।

এর আগে গত মঙ্গলবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের কথা জানান রোটা। তিনি বলেন, আমাকে অবশ্যই আপনাদের স্পিকার হিসেবে পদত্যাগ করতে হবে। মঙ্গলবার রোটা পুনরায় ওই সেনার প্রশংসা করার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার রোটা যখন ইউক্রেনীয় ৯৮ বছর বয়সী ইয়ারোস্লাভ হানকার প্রশংসা করছিলেন তখন পার্লামেন্টে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। হানকা পার্লামেন্টে দর্শকসারিতে বসে ছিলেন। রোটা সেইদিন হানকাকে ‘হিরো’ হিসেবে অভিহিত করেন এবং পার্লামেন্টের সদস্যদের সামনেই তাকে ধন্যবাদ জানান। কানাডার পার্লামেন্টে হানকাকে সম্মান জানানোয় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। পরবর্তী সময়ে রোটা বলেন, তিনি জানতেন না হানকা নাৎসিদের হয়ে কাজ করেছেন এবং তাকে আমন্ত্রণ জানিয়ে ভুল করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com