সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

আমি দেখলাম, কিভাবে একজন নটীর জন্ম হয়: বন্যা মির্জা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে
আমি দেখলাম, কিভাবে একজন নটীর জন্ম হয়: বন্যা মির্জা

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। আর এ সিনেমার মধ্য দিয়ে বলিউডের অভিষেক হলো বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। মুক্তির পর থেকেই ভালো সাড়া পাচ্ছেন অভিনেত্রী। এদিকে রোববার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে ‘খুফিয়া’ সিনেমাটি দেখে বাঁধনকে নিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী বন্যা মির্জা।

তার পোস্টে লেখেন, চোখের সামনে নটী হয়ে উঠলেন তিনি। একজন লাক্স ফটো সুন্দরী, ভারী মেকআপ করে তিনি কেবল মাত্র সুন্দরের প্রতিযোগীতায় অংশ নিয়ে যা শিখেছিলেন তাই সম্বল করে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার তারকা হয়ে ছিলেন। তার হয়তো জানা বোঝার দরকার হয়নি যে অভিনেতা হতে হবে। অনেক ঝড় সামাল দিয়ে তিনি জেনেছেন তারকা না অভিনেতা হতে হবে। তার জন্য তিনি একটু একটু করে তৈরি করেছেন নিজেকে। তিনি আরও লেখেন, অভিনয়রে সাথে দক্ষতা শব্দটি আমারা বলেই থাকি, কিন্তু দক্ষতা আসলে কি? ভালো অভিনয় করতে পারা? ভালো অভিনয় কি? দেখলেই বোঝা যায় পরিশ্রম করেছেন? একেবারে ঘেমে নেয়ে উঠেছেন? না, তা না। একমাত্র কাজ অভিনেতার তা হলো নিজেকে ভুলে না যেয়ে তাকে পেছনে রেখে সামনে এক অন্য মানুষকে দাঁড় করানো! সেই মানুষের সত্য দেখানো। নিজেকে আর দর্শককে বিশ্বাস করানো যে, যাকে তিনি সামনে রাখছেন, এটা তারই জীবন! আর তা এতো সত্য যে দর্শক একবারও চোখ ফেরাবেন না। কাজটা ভয়ানক দুরুহ! তাই কি করা যায়? যায়, আর ঠিক তাই, আমি দেখলাম কোন এক হিনার জীবন। যার জীবন মোটেও বাঁধনের জীবন নয়।

অভিনেত্রী আরও বলেন, বাঁধন কানে গেছেন। দারুন অভিনয় করেছেন। তবু আমি বাঁধনকেই দেখেছি। আমি হিন্দি সিনেমার ফ্যান না। বাঁধনের জন্যই দেখেছি। কিন্তু কোথাও আমি তাকে দেখিনি! হিনাকে দেখলাম। হিনার জীবন দেখলাম। ডায়লগ, গেসচার, এক্সপ্রেশন সকল মিলে অনবদ্য। একজন অভিনেতার জীবনে এইটুকুই সত্য। যে সে হয়ে ওঠে অন্য আরেকজন! আমি অভিভূত!

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com