বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

ফেসবুকে সাফার রহস্যময় পোস্ট!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
ফেসবুকে সাফার রহস্যময় পোস্ট!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাফা কবির। ফেসবুকে বিভিন্ন সময় নানা ঘটনা নিয়ে লিখতে দেখা যায় সাফা কবিরকে। এদিকে মঙ্গলবার (১০ অক্টোবর) ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনেকেই প্রতিনিয়ত কাজ করে চলেছেন। প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। আর এ দিবসটিকে ঘিরেই মঙ্গলবার রাতে সাফা কবির ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

ফেসবুকে একটি কালো ড্রেস পরা নিজের ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তার মুখমণ্ডল ও শরীরে লেখা রয়েছে- স্যাড, ডিপ্রেসড, এংজাইটি, লোনলি! ছবির ক্যাপশনে তিনি লেখেন, আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। স্যাডনেস, লোনলিনেস, ডিপ্রেশন, এংজাইটি- শব্দগুলো আমরা সচরাচর অনেকের মুখ থেকেই শুনি কিন্তু এই কথাগুলোকে আমরা কতটা গুরুত্ব দেই? আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা তাদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে চায় না। এমন অনেক মানুষের কথা শুনেছি যারা বলেছে এটা জ্বর বা কাশির মতো, যেটা মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে! আজ ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। কিন্তু আমি খুবই শঙ্কিত, কারণ আমি জানি এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যায় জর্জরিত। এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশের অধিকাংশ মানুষই জানে না, ডিপ্রেশন কী, অ্যাংজাইটি কী বা এসব থেকে প্রতিকারের উপায় কী?

অভিনেত্রী আরও লেখেন, একটা সময় আমারও অ্যাংজাইটি অ্যাটাক হতো। আমি তখন সচেতন ছিলাম, আমার পাশের মানুষগুলোও তেমনই সচেতন ছিল। আমি ডক্টরের কাছে গিয়েছি। কিন্তু মেডিসিন দিয়ে অল্পসময়ের সাহায্য হলেও সমস্যাটা কিন্তু থেকেই যায়। আমাদের শারীরিক কোনো সমস্যা হলে যেমন চিকিৎসা দরকার তেমনি দরকার মানসিক চিকিৎসারও। আমি মনে করি, নিজের সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য নিজেরই সমাধান বের করা উচিত। উচিত আশপাশের মানুষের সাহায্য নেয়ার, প্রফেশনালসদের সাহায্য নেয়ার। মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানুন, নিজে শিখুন, অন্যকে শেখান এবং অবশ্যই তাদের পাশে থাকুন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com