রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

ভারতকে ২৭৩ রানের টার্গেট দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে
ভারতকে ২৭৩ রানের টার্গেট দিল আফগানিস্তান

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর আজ আফগানিস্তানের মুখোমুখি হয় ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। আগে ব্যাট করতে শুরুতেই দলীয় ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানরা। তবে চতুর্থ উইকেট জুটিতে আজমতউল্লাহ ওমরজাই ও শহীদির রেকর্ড ১২১ রানের জুটিতে বড় সংগ্রহের ভীত পেয়ে যায় আফগানিস্তান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রানের সংগ্রহ পায় আফগানরা।

আগে ব্যাট করতে নেমে ব্যাটিং পাওয়ার প্লেতে দারুণ সূচনা পায় আফগানিস্তান। ব্যাটিং পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৪৮ রান তুলে বড় সংগ্রহের বার্তা দেয় রহমানুল্লাহ গুরবাজরা। কিন্তু ১৩ ও ১৪তম ওভারে রহমত শাহ ও গুরবাজ ফিরে গেলে দলীয় ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানরা।

কিন্তু চতুর্থ উইকেট জুটিতে আজমতউল্লাহ ওমরজাই ও আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি দলের হাল ধরেন। বিশ্বকাপে তাদের এই জুটি শুধু দলের চাপই সামলায় নি, গড়েছে রেকর্ডও। আফগানিস্তানের বিশ্বকাপ ইতিহাসে ১২১ রানের সর্বোচ্চ রানের জুটি গড়েন ওমরজাই ও শহীদি।

ওমরজাই নিজের অর্ধশতক করে সাজঘরে ফিরে গেলে মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে ম্যাচের হাল ধরেন অধিনায়ক শহীদি। পঞ্চম উইকেট জুটিতে তাদের গড়া ৪১ রানের পার্টনারশিপ ভাঙেন কুলদীপ যাদব। শেষ দিকে রশিদ খানের ক্যামিও ইনিংসে লড়াকু পুঁজি পায় আফগানিস্তান।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রানের সংগ্রহ পায় আফগানরা। সর্বোচ্চ ৮০ রান করে অধিনায়ক শহীদি। ভারতের হয়ে চারটি উইকেট নেন জাসপ্রীত বুমরাহ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com