বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারার আবেদন মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

কোহলির সেঞ্চুরিতে ভারতের চারে চার, তৃতীয় হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৪২ বার পড়া হয়েছে
কোহলির সেঞ্চুরিতে ভারতের চারে চার, তৃতীয় হার বাংলাদেশের

বিশ্বকাপ মিশনটা জয় দিয়ে শুরু করলেও টানা দুই হারে কোনঠাসা হয়ে যায় বাংলাদেশ দল। চতুর্থ ম্যাচেও বিরাট কোহলির সেঞ্চুরিতে স্বাগতিক ভারতের কাছে ৭ উইকেটের বড় হারে সেমির স্বপ্ন থেকে আরও দূরে সড়ে গেল বাংলাদেশ। টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রোহিতের দল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দলটি।

এই ম্যাচে পয়েন্ট পেতে বাড়তি দায়িত্ব নিতে হতো বোলারদের। কিন্তু সেটা পারলেন না কেউই। উল্টো খাপছাড়া বোলিংয়ে রোহিত-কোহলিদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না হাসান-শরিফুলরা।

বৃহস্পতিবার পুনেতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করেছিল বাংলাদেশ। হাফ সেঞ্চুরি পেয়েছিলেন লিটন ও তামিম। জবাবে খেলতে নেমে ৪২ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০৩ রান করেছেন কোহলি।

নিজেদের বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং জুটি গড়েন তামিম-লিটন। উদ্বোধনী জুটিতে ৯৩ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে এরপরই ছন্দপতন হয় বাংলাদেশের। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। তানজিদ তামিম ৪৩ বলে ৫১ ও লিটন ৮২ বলে ৬৬ রান করেন। ভারতের পক্ষে জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা নেন ২টি করে উইকেট।

২৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন রোহিত শর্মা ও শুভমান গিল। আগ্রাসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৮৮ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। এরপর ৫৫ বলে ৫৩ রান করে আউট হন রোহিত। তার বিদায়ের পর ক্রিজে আসা বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন গিল। তবে দলীয় ১৩২ রানে ৪০ বলে ৪৮ রান করে সাজঘরে ফিরে যান গিল। এরপর ক্রিজে আসা শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে ভারতের জয়ের ভীত গড়ে দেন কোহলি।

দলীয় ১৭৮ রানে ২৫ বলে ১৯ রান করে আউট হন আইয়ার। এরপর ক্রিজে আসা লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ৫১ বলে বাকী থাকতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি। রাহুল ৩৪ বলে ৩৪ ও কোহলি ৯৭ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ ২টি ও হাসান মাহমুদ নেন ১টি উইকেট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com