সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে
অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ উদ্ধার

বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীর নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট এলাকা থেকে অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, এটিএম খালেকুজ্জামান (৪৬) ঢাকার সূত্রাপুর থানার ধীরেন্দ্রনাথ লেন এলাকায় বসবাস করতেন। গত ২৪ অক্টোবর খুলনায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছে মুলাদী থানা পুলিশ।

পুলিশ জানায়, এটিএম খালেকুজ্জামান কোনো কাজ করতেন না এবং পরিবারের লোকজনের সঙ্গে তেমন কোনো যোগাযোগ ছিল না তার। গত ২৪ অক্টোবর সকালে খুলনায় আত্মীয়বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন খালেকুজ্জামান। এরপর তার মা কিংবা পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করেননি। ২৬ অক্টোবর তার মা মোবাইল ফোনে তাকে কল দেন কিন্তু তিনি কলটি কেটে দিয়েছিলেন। এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তিনি লঞ্চযোগে কোথাও যাচ্ছিলেন। দুর্ঘটনাবশত লঞ্চ থেকে পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

মুলাদী থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, জয়ন্তী নদীর নাতিরহাট এলাকায় যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুর ২টার দিকে নাজিরপুর নৌ ও থানা পুলিশ লাশ উদ্ধার করে। যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে পরিচয় শনাক্ত করা হয়। পরে সূত্রাপুর থানা পুলিশ নিহতের স্বজনদের বাসায় সংবাদ দেন।

তিনি আরও বলেন, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন না থাকায় খালেকুজ্জামানের মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে কিছুই বলা যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগ এবং তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com