বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

বাংলাদেশে কনসার্টে আসছেন নচিকেতা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে
বাংলাদেশে কনসার্টে আসছেন নচিকেতা

আগামী ১০ নভেম্বর ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ শীর্ষক কনসার্টে গাইবেন তিনি। এ শিল্পীকে আনার উদ্যোগ নিয়েছে আজব রেকর্ড ও আজব কারখানা। জানা যায়, বাংলাদেশে এর আগে বেশ কিছু কনসার্টে পারফর্ম করলেও এবারই প্রথম এককভাবে গাইবেন ‘বৃদ্ধাশ্রম’ খ্যাত এই শিল্পী।

১৯৯৩ সালে প্রকাশ পেয়েছিল নচিকেতার প্রথম অ্যালবাম ‌‘এই বেশ ভালো আছি’। এই অ্যালবামের ‘নীলাঞ্জনা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এখনও মানুষের মুখে মুখে ফিরে। মূলত অ্যালবাম ও ক্যারিয়ারের ৩০ বছর উদযাপন উপলক্ষ্যেই ঢাকায় আয়োজন হচ্ছে এই কনসার্টের। ভেন্যু রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তন।

আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, গত জুলাইয়ে আমি যখন কলকাতায় যাই, তখন নচিকেতা দাদার কাছে বাংলাদেশে তার ৩০ বছর উদযাপন করতে চাই বলেছিলাম। একটা কনসার্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করি। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। কিছু দিন পরই দাদা কনসার্টটির বিষয়ে সম্মতি দেন। মূলত তার ক্যারিয়ারের এই উদযাপন করতেই এই কনসার্ট।

এরইমধ্যে কনসার্টটি ঘিরে প্রস্তুতি চলছে। টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রক ওয়েবসাইটে। সিলভার ক্যাটাগরির টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা ও গোল্ড ক্যাটাগরিতে ৩০০০ টাকা। এ ছাড়া ছাত্রদের জন্য থাকছে বিশেষ ‌‘স্টুডেন্ট প্যাকেজ’, যেখানে মিলছে ১০০০ টাকা ছাড়। এই কনসার্টে সহযোগী হিসেবে আছে টফি, গো জায়ান ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com