রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবে ইসি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা। এতে নির্বাচনের সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।

দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে ইসি সচিব সাংবাদিকদের এমন তথ্য জানান। নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী আগামী সপ্তাহে ঘোষণা হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল। এদিকে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছে কমিশন।

রেওয়াজ অনুযায়ী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে ইসি। তারই ধারাবাহিকতায় আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। যেখানে আলোচনা হবে ভোটের তফসিলসহ নির্বাচনের সার্বিক বিষয়ে।

এদিকে ইসি সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইইউ ও কমনওয়েলথ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে নির্বাচন কমিশনকে নিশ্চিত করেছে। ২১ নভেম্বর পর্যন্ত বিদেশি পর্যবেক্ষকদের রেজিস্ট্রেশনের সময় আছে। এর মধ্যে আরও যারা আবেদন করবে, বিচার-বিশ্লেষণ করে তাদের অনুমতি দেয়া হবে।

বর্তমান রাজনৈতিক অস্থিরতা ভোট নিয়ে ভাবাচ্ছে না বলেও জানিয়েছেন ইসির এই কর্মকর্তা। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান ইসি সচিব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com