শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

‘বাংলাদেশের মানবাধিকার নিয়ে ৯০ ভাগ প্রশংসা বিভিন্ন দেশের’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে
‘বাংলাদেশের মানবাধিকার নিয়ে ৯০ ভাগ প্রশংসা বিভিন্ন দেশের’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পিরিয়ডিকাল রিভিউয়ে (ইউপিআর) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ৯০ শতাংশ প্রশংসা ও গঠনমূলক সমালোচনা করেছে বিভিন্ন দেশ। এরমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সন্তোষ জানায়। তবে তারা সুষ্ঠু নির্বাচনের ওপর জোর দিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (১৩ নভেম্বর) জেনেভায় অনুষ্ঠিত ইউপিআর বা সর্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতির আওতায় চতুর্থবারের অংশ নিয়ে বাংলাদেশের পক্ষে এসব বলেন আইনমন্ত্রী। কনফারেন্স শেষে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে জানানো হয়েছে ন্যায়বিচার, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ কাজ করে যাবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার পর মানবাধিকার কাউন্সিলে কেউ কোনো প্রশ্ন তোলেননি।

গুম-হত্যা প্রতিরোধে সরকারের অবস্থান পরিষ্কার করার পর সেটি নিয়েও মানবাধিকার কাউন্সিলে প্রশ্ন ওঠেনি বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ নিয়ে মানবাধিকার কাউন্সিলে কোনো আলোচনা হয়নি বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও এ বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছেন। বলেছেন, মানবাধিকার কাউন্সিলের শুনানি নিয়ে এবার সরকারের প্রস্তুতি ছিল, সে কারণে বড় ধরনের প্রশ্নের মুখে পড়েনি বাংলাদেশ।

তবে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কয়েকটি দেশের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com