মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ বলে ৬ উইকেট, ডাবল হ্যাট্রিক করে বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে
৬ বলে ৬ উইকেট, ডাবল হ্যাট্রিক করে বিশ্বরেকর্ড

ভারতে চলছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। শেষ হয়েছে গ্রুপ পর্বের ম্যাচ। শুরুর অপেক্ষায় সেমির লড়াই। এমন লড়াইয়ের আগেই বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার। সেখানকার ঘরোয়া ক্রিকেটে এক ওভারের ৬ বলে ৬টি উইকেট নিয়েছেন তিনি। এখনও পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা দেখা যায়নি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে গোল্ড কোস্ট প্রিমিয়ার লিগে সার্ফার্স প্যারাডাইজের বিরুদ্ধে খেলা ছিল মুদগিরাবার। সেই ম্যাচে শেষ ওভারে জিততে ৫ রান দরকার ছিল সার্ফার্সের। শেষ ওভারে বল করতে আসেন মুদগিরাবার অধিনায়ক গ্যারেথ মর্গ্যান। ওভারের প্রতিটি বলেই উইকেট নেন তিনি। ৪ রানে দলকে জিতিয়ে দেন মর্গ্যান।

প্রথম বলেই সার্ফার্সের ওপেনার জেক গারল্যান্ডকে আউট করেন মর্গ্যান। জেক তখন ৬৫ রান করে খেলছিলেন। পরের পাঁচটি বলে ৫ জনকে শূন্য রানে ফেরান তিনি।

ম্যাচ শেষে মর্গ্যান বলেন, ‘বিশ্বাস হচ্ছে না। ওভার শুরুর আগে আম্পায়ার বলেছিল, আমি হ্যাট্রিক নিতে পারলে তবেই দলের জেতার সুযোগ থাকবে। হ্যাট্রিক নয়, ডাবল হ্যাট্রিক হয়েছে। ক্রিকেটে এটা হতে পারে ভাবতেই পারিনি। শুধু উইকেট লক্ষ্য করে বল করেছি। তাতেই সাফল্য এসেছে।’

উল্লেখ্য, এর আগে এক ওভারে পাঁচটি উইকেট নেয়ার ঘটনা তিন বার ঘটেছে। ২০১১ সালের নিউজিল্যান্ডের নিল ওয়াগনার, ২০১৩ সালে বাংলাদেশের আল আমিন হোসেন ও ২০১৯ সালে ভারতের অভিমন্যু মিথুন এই কীর্তি করেছিলেন। এবার ৬ বলে ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন মর্গ্যান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com