সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস

হাসপাতাল থেকে ফিরে যা জানালেন তিশা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে
হাসপাতাল থেকে ফিরে যা জানালেন তিশা

আত্মহত্যার চেষ্টা নয় বরং ফুড পয়জনিংয়ের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তানজিন তিশা। সুস্থ হয়ে নিজের ফেসবুক পোস্টে এমন তথ্যই জানালেন অভিনেত্রী।

অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিং-এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিলো তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সুস্থ।’

তিনি আরও বলেন, ‘আরো একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুইবছর আগে বাবা মারা যায় এবং বিষয়টি আমাকে এতোটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোন মানুষ অথবা যেকোন মানুষের জন্যই জীবনে নিব না।’

তিশার ভাষায়, ‘সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই।’

‘আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি (আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ) যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্খিদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করবো।’

এর আগে চাউর হয়, বুধবার (১৫ নভেম্বর) রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিশা। ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। কিছু বিষয় নিয়ে মতের অমিল হয়। এতেই শুরু হয় ঝামেলা। তিশা মুশফিকের উত্তরার বাসায় যান। সেখানে থেকে ফিরেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com