শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

নৌকার মনোনয়ন কিনলেন রাষ্ট্রপতির ছেলে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে
নৌকার মনোনয়ন কিনলেন রাষ্ট্রপতির ছেলে

পাবনা-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে ও আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আরশাদ আদনান।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির রাজশাহী বিভাগীয় টিমের সদস্য মো. ওয়ালিউর রহমান বুলেট গণমাধ্যমকে এ তথ্য জানান।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা।

এর আগে গত ২৯ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে নৌকার মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন আরশাদ আদনান রনি। পাবনা শহরের সাহাবুদ্দিন চুপ্পু পার্ক (জুবলি ট্যাংক) সংলগ্ন নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com