রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

আওয়ামী লীগ অফিসে এসে মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ অফিসে এসে মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। মঙ্গলবার দুপুরের পর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিজে উপস্থিত হয়ে নির্ধারিত বুথে ফরম জমা দেন তিনি।

শনিবার (১৮ নভেম্বর) সাকিবের পক্ষে একজন প্রতিনিধি ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এই তিন আসনেই আজ মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এ সময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি সাকিব।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়ে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com