রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জ-৩ আসনে এম‌পি হতে চেয়ারম্যানের পদ ছাড়লেন আওলাদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ-৩ আসনে এম‌পি হতে চেয়ারম্যানের পদ ছাড়লেন আওলাদ

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা নাসিরুল ইসলাম খান আওলাদ।

সোমবার (২৭ ন‌ভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ওই পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত নাসিরুল ইসলাম খান আওলাদ।

তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবো। তাই নির্বাচন ক‌মিশনের বাধ্যবাধকতার কারণে উপজেলা প‌রিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে‌ছি। এবার দলীয় নেতাক‌র্মীদের দীর্ঘ‌দিনের ইচ্ছে পূরণ হবে।

জানা গেছে, নাসিরুল ইসলাম খান আওলাদ গত নির্বাচনে করিমগঞ্জ উপজেলা পরিষদ থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। টানা ২২ বছর ধরে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা না‌সিরুল ইসলাম খান।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়। তবে তা প‌রিবর্তন করে মহাজোটের প্রার্থী হিসেবে বর্তমান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে এ আসন থেকে মনোনয়ন দেয়া হয়। এরপর থেকে আওয়ামী লী‌গের ঘাঁটি হিসেবে প‌রি‌চিত এ আসন‌টি চলে যায় জাতীয় পা‌র্টির দখলে। এবার জাতীয় পার্টি আলাদা নির্বাচন করায় দীর্ঘদিন পর এ আসনে নৌকার প্রার্থী দেয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com