শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

কিশোরগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কিশোরগঞ্জ-৩ আসনে (করিমগঞ্জ-তাড়াইল) হলফনামায় মামলার তথ্য গোপন করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

এবিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ বলেন, ‘আপিলের সুযোগ রয়েছে। আমি আপিল করব।’ 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে আজ রোববার (০৩ ডিসেম্বর) তিনটি আসনের (১, ২ ও ৩) মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এই তিনটি আসনে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল ও পাঁচজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বিভিন্ন কারণে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। যাঁদের মনোনয়নপত্র বাতিল ও স্থগিত হয়েছে, তাঁদের আপিল করার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীর তালিকায় তাঁর নাম ঘোষণা করেন। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় গত ২৭ নভেম্বর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ ছাড়েন আওলাদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com