মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

আমার জীবনে বুবলীর কোনো অস্তিত্ব নেই: শাকিব খান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে
আমার জীবনে বুবলীর কোনো অস্তিত্ব নেই: শাকিব খান

কয়েকদিন আগে গানবাংলা টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হাসান তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের খবর এমনটা গুঞ্জন উঠে। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি এক ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানান। এরপর মুন্নি ও অপু বিশ্বাসের একটি কলরেকর্ড ফাঁস হয়। সেই কথোপকথনের বিষয়বস্তু ছিল তাপস-বুবলীর প্রেম।

তাপস-বুবলীর প্রেমের খবর যখন সামনে আসে, তখন ভারতে বারাণসিতে প্যানইন্ডিয়ান অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘দরদ’র শুটিং করছিলেন শাকিব খান। কাজের ব্যস্ততার মাঝেও তিনি শুনেছেন এসব ঘটনা। সেসময় মুখ খোলেননি এ সুপারস্টার। তবে দেশে ফিরে গণমাধ্যমের কাছে এ নিয়ে কথা বলেছেন শাকিব।

শাকিব বলেন, কথাগুলো বলতে চাই না। কারণ এসব নিয়ে বললে আমি নিজের কাছেও লজ্জিতবোধ করব, অপমানিতবোধ করব। মুন্নী ভাবির অডিও আমি শুনেছি এবং আমাকেও যা বলেছেন, এটা আমি আশা করিনি। কারণ মুন্নি ভাবিকে আমি যতটা স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে এত অসহায়ভাবে দেখব সেটা আশা করিনি।

শাকিব আরও বলেন, এমন একটা মানুষকে নিয়ে কথা, যার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আসলে মিডিয়াতে কখন কার রূপ যে বদলে যায়, বলা যায় না। যাই হোক, এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। এ ব্যাপারে জড়াতেও চাই না।

নিজের জীবনে বর্তমানে বুবলীর কোনো অস্তিত্ব নেই জানিয়ে শাকিব বলেন, আমার জীবনে যে মানুষের কোনো অস্তিত্ব নেই, তাকে (বুবলী) নিয়ে আমি কথা বলতেই চাই না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব! আমার তো কোনো দরকার নেই। অনেকে হয়ত মনে করছে, আমার সঙ্গে তার (বুবলী) কিছু একটা সম্পর্ক আছে। শাকিবকে বললে হয়ত এর কোনো সমাধান হবে। সেই আশা নিয়েই বলছে। কিন্তু আমি বলে দিচ্ছি, আমার জীবনে এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই। তার ব্যাপারে আমাকে বলেও কোনো লাভ নাই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com