মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

সিআইডি’র ফ্রেডরিক্স মারা গেছেন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে
সিআইডি’র ফ্রেডরিক্স মারা গেছেন

ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডরিক্স’ খ্যাত দীনেশ ফাডনিশ (৫৭) মারা গেছেন। সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে ১২টা ৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন অভিনেতা। গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রথমে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দীনেশ। কিন্তু এ তথ্য সঠিক নয় বলে জানান সিআইডির আরেক অভিনেতা নয়ানন্দ শেঠি। গতকাল এ অভিনেতা পিঙ্কভিলাকে বলেন, ‘এটি হার্ট অ্যাটাক নয়; তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে দ্রুত তাকে তুঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়। গত দুই দিন তার শারীরিক অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক ছিল। তবে এখনো তার শারীরিক অবস্থার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। আশা করছি, খুব শিগগির সে সুস্থ হয়ে উঠবে।’

মূলত, ওষুধের প্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন দীনেশ। তা জানিয়ে দয়ানন্দ শেঠি বলেন, ‘দীনেশের অন্য রোগের চিকিৎসা চলছিল। সেসব ওষুধের প্রতিক্রিয়ায় দীনেশের লিভার ক্ষতিগ্রস্ত হয়। এজন্য খুব ভেবেচিন্তে ওষুধ খাওয়া উচিত।’

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’-তে ফ্রেডরিক্সর চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন দীনেশ। তবে ‘সিআইডি’-ছাড়াও দীনেশকে আমির খানের ‘সরফারোশ’ এবং ‘সুপার ৩০’-এ হৃতিকের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com