সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

২ বছর পর দলে ফিরলেন আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে
২ বছর পর দলে ফিরলেন আন্দ্রে রাসেল

ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৩ ডিসেম্বর থেকে এ দুই দল মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। ইংলিশদের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে গতকাল দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। আর ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন আন্দ্রে রাসেল। অবশেষে দুই বছর পর তাকে সংক্ষিপ্ত সংস্করণের ওয়েস্ট ইন্ডিজ দলে ডাকা হয়েছে।

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ হারানো ক্যারিবীয়রা ২০২৪ সালে আয়োজিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক দেশ। সেই টুর্নামেন্টে সেরা সাফল্যের কথা মাথায় রেখেই এখন দল গোছাতে ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। সেই বিবেচনায়ই দুই বছর পর জাতীয় দলে জায়গা ফিরে পেয়েছেন রাসেল। দেশের হয়ে তিনি সবশেষ খেলেছিলেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবশেষ ম্যাচে দলকে জেতাতে বল হাতে দারুণ ভূমিকা রেখে ম্যাচসেরা হয়েছে অভিষিক্ত ক্যারিবীয় বোলার ম্যাথু ফোর্ড। এমন পারফর্ম্যান্সে টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন তিনি।

এদিকে রাসেল ছাড়াও টি-টোয়েন্টি দলে ফিরেছেন শেরফানে রাদারফোর্ড। আর ওয়ানডে দলে না থাকলেও ইংলিশদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে দলে থাকছেন জেসন হোল্ডার ও ব্যাটসম্যান নিকোলাস পুরান। এই সিরিজে ক্যারিবীয়দের নেতৃত্ব দিবেন রভম্যান পাওয়েল। ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্বে থাকা শাই হোপ থাকবেন পাওয়েলের সহকারী হিসেবে।

দল নির্বাচন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের জন্য ঘরের মাঠে ২০২৩ সালে এটাই শেষ সিরিজ। যেহেতু তারা ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দুটি আয়োজক দলের একটি হতে প্রস্তুতি নিচ্ছে। আমরা এমন একটি স্কোয়াড নির্বাচন করেছি, যা আমাদের মনে হয়, সেই টুর্নামেন্টে সাফল্যের সেরা সুযোগ দেবে।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল

রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (সহ–অধিনায়ক), রোস্টন চেইজ, ম্যাথু ফর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারী জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com