শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

সাকিবের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র মারামারি, আহত ৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে
সাকিবের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র মারামারি, আহত ৩

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানের নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলায় তিন আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের ধলহরা মোল্লা পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। এতে আপন দুই ভাইসহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন: মো. জিল্লু মোল্যা, মো. বাবলু মোল্যা ও মো. ডাবলু মোল্যা। তারা মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত ব্যক্তিদের বাড়ি মাগুরা সদর উপজেলার ধলহরা গ্রামের মোল্লা পাড়ায়।

আহত ডাবলু মোল্লার ভাতিজা মো. জান্নুর রহমান জানান, শনিবার সকালে ধলহরা গ্রামে মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসানের পোস্টার টানানো হয়। মো. সাকায়েত হোসেন সাকু নামে এক নেতার নেতৃত্বে সেই পোস্টার স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছিঁড়ে ফেলে। পরে বিষয়টি জানাজানি হলে স্বেচ্ছাসেবক দলের নেতার কাছে ধলহরা আওয়ামী লীগের কর্মীরা জানতে চায় সে কেন পোস্টার ছিঁড়েছে। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাকুর নেতৃত্বে মতিয়ার, লুতফর,সাঈদ, জামসের, এরশাদ আকরাম ও মিঠুসহ ৭-৮ জন ব্যক্তি আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা। সেভেন গিয়ার ও চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মো. রাফিকুল আহসান বলেন, তিনজন রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়, যাদের শরীরে জখমের চিহ্ন ছিল এবং প্রচুর রক্তপাত হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, চাউলিয়া ইউনিয়নের ধলহরা গ্রামে একটি হামলার ঘটনা ঘটেছে যাতে তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে এটা নির্বাচন কেন্দ্রিক কোনো সহিংসতা নয়, এটা তাদের পারিবারিক কলহকে কেন্দ্র করে ঘটেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com