মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী নয়, বিসিবি সভাপতি হতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে
মন্ত্রী নয়, বিসিবি সভাপতি হতে চান সাকিব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা-২ আসনে নির্বাচন করছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

রাজনীতিতে আসার পর অনেকেই ধারণা করেছিলেন, অদূর ভবিষ্যতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন সাকিব। তবে এবার সাকিব নিজেই জানালেন। মন্ত্রী নয়, দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবির সভাপতি হতে চান বাংলাদেশের পোস্টারবয়।

সম্প্রতি দেশের প্রথম সারির এক জাতীয় দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান সাকিব।

সাকিব বলেন, ক্রিকেটের প্রতি যেহেতু আমার আলাদা ভালোবাসা আছে, ক্রিকেটের বাইরে কখনো চিন্তা করার সুযোগ হবেনা। যদি স্পোর্টসে থাকতে হয়, তাহলে ক্রিকেট বোর্ডের সভাপতি আমার কাছে মনে হয় অনেক ভালো একটা জায়গা। এখন পর্যন্ত ক্রীড়া মন্ত্রণালয়ের এমন কোনো ভূমিকা দেখিনি, যেটাতে আসলে আমূল কোনো কিছুতে পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, ক্রিকেটে যেমন অনেক কিছু পরিবর্তন করা সম্ভব হবে। এটা যেহেতু স্বাধীন সংস্থা, যদি পরিবর্তন করতে হয় বা কিছু পরিবর্তন করার থাকে, এখানেই অনেক বেশি আছে। স্বাভাবিকভাবে অনেক আমলাতান্ত্রিক জটিলতা থাকে, ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে অনেক কিছুর সামঞ্জস্য হতে হয়। এগুলো আমার কাছে মনে হয় ঝামেলার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com