শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজে আছেন বাংলাদেশি নাবিক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে
হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজে আছেন বাংলাদেশি নাবিক

লোহিত সাগরে ব্রিটিশ একটি তেলের জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ওই জাহাজে ভারতীয় ২২ নাবিকদের পাশাপাশি এক বাংলাদেশি নাবিকও রয়েছে।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এডেন উপসাগরে মার্লিন লুয়ান্ডা নামের তেল ট্যাংকারটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। হামলার পর ট্যাংকারে আগুন লেগে যায় বলে জানায় বিবিসি।

ভারতীয় নৌবাহিনীর বরাতে এনডিটিভি জানিয়েছে, হামলার শিকার জাহাজটি থেকে সাহায্যের আবেদনে সাড়া দিয়েছে ভারতের নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। প্রতিবেদন মতে, জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাবিক রয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম এখন হামলার শিকার জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com