শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নওয়াজ-বিলাওয়ালের বৈঠক, জোট নিয়ে ঘোষণা সোমবার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে
নওয়াজ-বিলাওয়ালের বৈঠক, জোট নিয়ে ঘোষণা সোমবার

পাকিস্তানে নির্বাচন মানেই নাটকীয়তায় ভরা। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। এই প্রথম জোট সরকার গঠন নিয়ে আলোচনা করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও রাজনৈতিক দল পিপিপির চেয়ারম্যার বিলাওয়াল ভুট্টো জারদারি।

রোববার (১১ ফেব্রুয়ারি) লাহোরের বিলাওয়াল হাউসে এই আলাপ হয় বলে জানা যায়। নওয়াজ শরিফের প্রস্তাব ভেবে দেখবে বলে জানিয়েছে পিপিপি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, পিএমএল–এনের শীর্ষ নেতা নওয়াজ শরিফ ও পিপিপির চেয়ারম্যার বিলাওয়াল ভুট্টো জারদারির বৈঠকে দুই দলের সিনিয়র আরও নেতা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পিপিপির কো–চেয়ারম্যান আসিফ আলী জারদারি।

বৈঠকের পর এক বিবৃতিতে পিপিপি জানায়, সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে। পিএমএল–এনের নওয়াজ শরিফ জোটের প্রস্তাব নিয়ে এসেছে। এ নিয়ে আমরা দলীয়ভাবে আলোচনা করব। সোমবার এই বৈঠক হবে। এরপর সিদ্ধান্ত জানাব।

ইসিপির সবশেষ ফলাফলে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থীরা সর্বাধিক ১০১টি আসনে জয় পেয়েছেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) পার্টির সমর্থিত প্রার্থীরা পেয়েছেন ৯৬টি আসন। নওয়াজ শরিফের পিএমএল–এন পেয়েছে ৭৫টি আসন। পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪টি আসন। এ ছাড়া করাচিভিত্তিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) পার্টি পেয়েছে ১৭টি আসন। অন্যান্য দল পেয়েছে ১৭টি আসন।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে ২৬৬টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে একজন প্রার্থীর মৃত্যুর কারণে খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি আসনে ভোট বাতিল করা হয়েছে এবং পাঞ্জাবের অন্য একটি আসনের ফলাফল স্থগিত করা হয়েছে। এ কারণে ফল ঘোষণা করা হয়েছে ২৬৪টি আসনের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com